চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি
চোখের চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য নয় দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছেন তার প্রেসসচিব ইহসানুল করিম।
তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ২৫ অগাস্ট রাষ্ট্রপতি দেশে ফিরবেন।
ফাইল ছবি
২০১৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পরও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন আবদুল হামিদ। সর্বশেষ গত এপ্রিলে সিঙ্গাপুর যান তিনি।
২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতির দায়িত্ব নেন আবদুল হামিদ।
