২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ ঘোষণা

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের মুখে সাভারের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 04:21 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

শনিবার সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার ‘ঝুমা অ্যাপারেলস লিমিটেড’ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার স্যানাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেতন বৃদ্ধির দাবি জানিয়ে ঝুমা অ্যাপারেলসের তিন শতাধিক শ্রমিক বৃহস্পতিবার কারখানায় বিক্ষোভ করেছে। এর পর কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।

“কারখানাটির মালিকানা পরিবর্তনের কারণে শ্রমিকদের দাবি মেনে নিতে না পারায় কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেছে।”

এদিকে শনিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে মূল ফটকের সামনে বন্ধের নোটিশ ঝুলানো দেখে কিছু সময় বিক্ষোভ করে চলে যায়।

এবিষয়ে ঝুমা অ্যাপারেলসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।