তালাবদ্ধ ঘরে জবাই করা লাশ
খুলনার বয়রা এলাকায় তালাবদ্ধ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
দীপালীর স্বামী কালীদাশ অধিকারীর কোনো খোঁজ মিলছে না। স্ত্রীকে হত্যা করে সন্তানদের নিয়ে তিনি পালিয়ে গেছেন বলে পুলিশের ধারণা।
ওসি মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তালাবদ্ধ বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ঘরের তালা ভেঙে গলিত লাশটি উদ্ধার করে পুলিশ।”
ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
