ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ময়মনসিংহ সদর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে এক অটোরিকশার চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে
সদর উপজেলার বেলতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলেন- অটোরিকশা চালক আরিফ এবং যাত্রী আতিকুল ও সাঈদ হাসান। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের উদ্ধৃত করে ওসি জানান, সকালে মহাসড়কের বেলতলী এলাকায় ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি বাস ও চুরখাইগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান আতিকুল।
গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অটোরিকশা চালক আরিফ ও সাইদ।
ওসি জানান, দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশাটি পুলিশ উদ্ধার করেছে।
