চাঁপাইনবাবগঞ্জে বন্ধ সিনেমা হল থেকে বোমা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি বন্ধ সিনেমা হল থেকে ১৩টি বোমা উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর কামরুজ্জামান পাভেল বলেন, “গোপন খবর পেয়ে রাত ১১টার দিকে শহরের হুজরাপুর এলাকার বন্ধ হয়ে যাওয়া উদয়ন সিনেমা হলের পরিত্যক্ত ভবন থেকে বোমাগুলো উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।
