২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে কোটি টাকার সোনাসহ আটক ১

শাহজালাল বিমানবন্দর থেকে প্রায় কোটি টাকার সোনাসহ এক জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 11:17 AM

Updated : 22 Aug 2022, 06:53 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বোর্ডিং ব্রিজ থেকে মালয়েশিয়া ফেরত এম এ রশিদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার ব্যাগ থেকে তিনটি সোনার বার পাওয়া যায়, যার ওজন দেড় কেজি। পরে আরো চার যাত্রীর  কাছ থেকে ৭০০ গ্রাম ওজনের সোনা জব্দ করা হয়।   

শুল্ক গোয়েন্দার ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বোর্ডিং ব্রিজ পার হওয়ার পর রশিদকে সন্দেহ হয়। পরে তাকে অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে তার ব্যাগের ভেতর বারগুলো পাওয়া যায়।”

আটক রশিদসহ সবাই ‘মালয়েশিয়া এয়ার লাইন্সের’ বিমানে করে মালয়শিয়া থেকে বাংলাদেশে আসে বলেও জানান নাহিদা আক্তার।

উদ্ধার হওয়া মোট দুই কেজি দুইশত গ্রাম সোনার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি দশ লাখ টাকা।