২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক আফতাব হত্যামামলায় ছেলের সাক্ষ্য

আলোকচিত্র সাংবাদিক আফতাব আহমেদ হত্যামামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন তার ছেলে মনোয়ার আহমেদ সাগর।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 09:12 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালতে সাগরের পাশাপাশি সাক্ষ্য দেন তাদের বাড়ির গৃহকর্মী নাসিমা বেগম এবং দুই ভাড়াটে শামীমা আলম ও শাহানা বেগম।

দৈনিক ইত্তেফাকের এই সাংবাদিকের হত্যার এই মামলায় সাগর বাদী। জবানবন্দি দেয়ার পর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।

বাদীকে জেরা অসমাপ্ত রেখেই বিচারক শুনানি আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেন।

গত বছরের ২৪ ডিসেম্বর রাতে রাজধানীর রামপুরার নিজের বাসায় শ্বাসরোধে হত্যা করা হয় একুশে পদক পাওয়া সাংবাদিক আফতাবকে। পরদিন সকালে আফতাবের লাশ উদ্ধার করে পুলিশ।

হত্যাকাণ্ডের তদন্ত শেষে গত ২৫ মার্চ ৬ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় র‌্যাব। এরপর গত ১৫ জুলাই ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার।

আসামিদের মধ্যে আফতাবের গাড়িচালক হুমায়ুন কবির মোল্লা, বেলাল হোসেন কিসলু, সবুজ খান, রাজু মুন্সি ও হাবিব হাওলাদার কারাবন্দি। পলাতক রয়েছেন আরেক আসামি মো. রাসেল।