কুষ্টিয়ায় সাংবাদিককে মারধর করে ক্যামেরা ছিনতাই
সংবাদ সংগ্রহের সময় কুষ্টিয়ার স্থানীয় একটি পত্রিকার এক সাংবাদিককে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আহত সাপ্তাহিক ‘পদ্মা গড়াই’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ হাসানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম জানান, ত্রিমোহনীতে বিবদমান দুপক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করছিলেন মাহমুদ হাসান। এ সময় দুর্বৃত্তরা তার হাতে থাকা ক্যামেরা কেড়ে নিয়ে তাকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
