১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শাহবাগ, ধানমন্ডিসহ ঢাকার সাত জায়গায় বিজিবি মোতায়েন

দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয় সোমবার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 04:00 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর সাত জায়গায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে।

দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয় সোমবার। সেদিন সন্ধ্যার পর থেকেই রাস্তায় বিজিবি নামে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অরাজকতা হতে পারে– এমন আলোচনা কয়েকদিন ধরেই আছে।

এই আলোচনার মধ্যে সোমবার ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনা মোতায়েন করে সরকার। এসব জেলায় সেনা কর্মকর্তাদের ম্যাজেস্ট্রেসি ক্ষমতাও দেওয়া হয়।