রাজধানীতে জামায়াতের মিছিল, আটক ২
রাজধানীর নাবিস্কো এলাকায় জামায়াতে ইসলামীর ঝটিকা মিছিলের চেষ্টার পর দুই জনকে আটক করেছে পুলিশ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. সালাউদ্দিন জানান, সোমবার সকাল পৌনে ৯টার দিকে জামায়াতকর্মীরা ঝটিকা মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় পুলিশ দুইজনকে আটক করে বলে ওসি জানান। তবে আটকদের নাম তিনি জানাতে পারেননি।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার সারা দেশে জামায়াতের বিক্ষোভ মিছিরের কর্মসূচি রয়েছে, আদালতের আদেশে যে সংগঠনটি রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনের নিবন্ধন হারিয়েছে।
