২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ফেনসিডিলসহ ট্রাক আটক

বেনাপোলের আমড়াখালী চেক পোস্ট থেকে দুই হাজার বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 04:25 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

রোববার সকালে বেনাপোল সদর কোম্পানি বিজিবির টহলদল এ অভিযান চালায় বলে বিজিবি জানিয়েছে।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে বেনাপোলের সীমান্তবর্তী পুটখালী গরুর খাটাল থেকে যশোরের উদ্দেশে রওনা হওয়া ফেনসিডিল ভর্তি ট্রাকটিকে অনুসরণ করে বিজিবির টহলদল।

আমড়াখালী চেক পোস্টে আসার পর ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। ফেনসিডিল উদ্ধার করা গেলেও ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে।

আনুমানিক আট লাখ টাকা মূল্যের ফেনসিডিল আটকের ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবির ওই কর্মকর্তা জানান।