বিমানবন্দরে সোয়া কেজি সোনা উদ্ধার
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ২০০ গ্রাম ওজনের সোনার বার ও গয়না উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
ফাইল ছবি
“টয়লেটের মধ্যে সোনার বারগুলো পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। এছাড়া কিছু গয়নাও পাওয়া গেছে। সব মিলিয়ে ওজন হবে এক কেজি ২০০ গ্রাম।”
উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে মোস্তাফিজুর রহমান জানান।
