দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিল
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র ও একটি ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
বুধবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
এরা হলেন আওয়ামী লীগ সমর্থিত সাবেক ছাত্রনেতা মো. নূরুন্নবী অপু ও বিএনপি সমর্থিত দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মুসা।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দুই জন প্রার্থী মনোনয়নপত্র দখিল করেন।
আগামী ২৪ অগাস্ট দেওয়ানগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত উপজেলা নির্বাচনে পৌর মেয়র আবুল কালাম আজাদ উপজেলা চেয়ারম্যান ও সংরক্ষিত ১নং ওয়ার্ডের কাউন্সিলর রুকসানা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই দুটি পদ শূন্য হয়।
</div> </p>
