২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে নারীসহ উদ্ধার ৪

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে দম্পতিসহ চার জনকে উদ্ধার করা হয়েছে, যাদের ভারতে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 04:40 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে সীমান্তের বালুরমাঠ এলাকা থেকে উদ্ধারকৃতরা বন্দর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

উদ্ধারকৃতরা হলেন যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর গ্রামের সালমা খাতুন (২৮), নড়াইলের কালিয়া উপজেলার আল্লাদী খাতুন (১৬), সোহেল রানা (১৭) ও তার স্ত্রী তানিয়া খাতুন (১৫)।

মুস্তাফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিথ্যা প্রলোভন দেখিয়ে চার জনকে ভারতে পাচার করা হচ্ছিল।

বেনাপোল বন্দর থানার এসআই রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় দুই পাচারকারীর নামে একটি মামলা হয়েছে।

আসামিরা হলেন পুটখালী উত্তরপাড়া গ্রামের জাকির হোসেন (২৭) ও আকতার হোসেন (২৮)।

এরা দুজনই পলাতক বলে জানান এসআই রফিকুল।