২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ার শাহজাহানপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 01:35 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

বুধবার সকালে উপজেলার বামুনিয়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত লয়ামিয়া (৩০) ওই গ্রামের বাসিন্দা।

শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল হাসান জানান, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে যায়।

তিনি বলেন, “লয়ামিয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। মশিউর নামে একজনের হাত কেটে ফেলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।”