২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নগরীর হালিশহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 11:33 AM

Updated : 19 Sep 2026, 02:20 PM

বুধবার সকালে হালিশহর  ‘কে’ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত মো. কাশেম (২৫) ‘কে’ ব্লকের একটি ফলের দোকানের কর্মচারী ছিলেন। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বলেন, “সকালে দোকান খুলে ভেতরে ঢোকার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয় কাশেম।”

গুরুতর আহত অবস্থায় কাশেমকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।