শেরপুর সদর উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল
শেরপুর সদর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন ১৭ জন প্রার্থী।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, এ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে বুধবার (৬ অগাস্ট)।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ অগাস্ট। আগামী ৩১ অগাস্ট শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি জানান, প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে সাত জন, ভাইস চেয়ারম্যান পদে সাত জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী হয়েছেন।
চতুর্থ পর্যায়ে গত ২৩ মার্চ শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সীমানা ও ভোটার তালিকা সংক্রান্ত আইনি জটিলতায় এতদিন উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত থাকে।
