২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে দুর্বৃত্তের গুলিতে ১ ব্যক্তি নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 01:33 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

নিহত মো. মোজাহের (৫৫) উপজেলার ভিলেজার পাড়ার বাসিন্দা।

বাঁশখালী থানার ওসি কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার গভীর রাতে ভিলেজার পাড়ায় এ ঘটনা হয়।

তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে মোজাহেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

"পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে," বলেন ওসি কামরুল।