টমটম-অটো সংঘর্ষ, নিহত ১
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত টমটমের সংঘর্ষে এক মহিলা নিহত ও অন্তত আট জন আহত হয়েছেন।
সোমবার এ দুর্ঘটনায় নিহত রত্না বেগম (৪০) শ্রীপুর উপজেলার লতিফপুর গ্রামের মো. শাহজাহান মোল্লার স্ত্রী।
আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রত্না বেগমকে মৃত ঘোষণা করেন।
বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে তিনি জানান।
