২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবির নেতা মুক্তির পর ফের গ্রেপ্তার

মুক্তির পর কারাফটক থেকে গ্রেপ্তার করা হয়েছে ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের সাধারণ সম্পাদককে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 06:26 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

একটি মামলায় সোমবার বিকাল ৫টার দিকে জামিনে মুক্তির পর নুরুল আমিন নামে ওই নেতাকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করে।

এর আগে গত ১৭ জুলাই জামিনে মুক্তির পর পুলিশ কারাফটক থেকে তাকে অন্য মামলায় গ্রেপ্তার করেছিল।

কোতোয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতা ও ভাংচুরের মামলায় নুরুল আমিনকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রামে গত বছর বিভিন্ন সময়ে ছাত্রশিবির ও জামায়াতের ইসলামীর সহিংসতার ঘটনায় পাঁচটি মামলা ছিল নুরুল আমিনের বিরুদ্ধে।