বেনাপোলে বন্দর শ্রমিক খুন
বেনাপোল স্থল বন্দরের এক হ্যান্ডলিং শ্রমিকের লাশ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে, যাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
নিহত শহীদ উদ্দিন (২৫) ওই গ্রামেরই বাসিন্দা। তিনি বন্দরে ‘হ্যান্ডলিং শ্রমিকের’ কাজ করতেন।
ওসি বলেন, “শহীদকে হত্যা করে দুর্বৃত্তরা লাশ গাছে ঝুলিয়ে রাখে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি।”
নিহতের বাবা আফছার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত ১১টার দিকে শুকজান বিবি ও রাজগুন বিবি নামে দুই পরিচিত নারী শহীদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে, জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি অপূর্ব।
লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
