ফেনীতে যুবকের লাশ উদ্ধার
ফেনী শহরে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, চাঁড়িপুর এলাকার হাজারী রোডের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসীম কুমার সাহা জানান, নিহতের মাথায় সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।
