২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সংঘর্ষে পুলিশসহ আহত ২০

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 02:53 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

রোববার সকালে উপজেলার বগুড়া গ্রামে এ ঘটনায় আহতদের মধ্যে তিন জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত তিন পুলিশকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শৈলকুপা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার বগুড়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাখন ও বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে সকালে নজরুল পক্ষের আওয়াল ও সিরাজুল ইসলাম পক্ষের হবিবর মিয়ার নেতৃত্বে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এতে তিন পুলিশ আহত হয়। পরে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।