২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাসে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এক যুবকের লাশ ২০ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 01:09 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

রোববার সকালে নদীর শহরের মেড্ডা শ্মশান ঘাট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহত ইমাদ বিন ইসলাম (৩১) শহরের কাজিপাড়ার বাসিন্দা। শনিবার বেলা ১টার দিকে শ্মশান ঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে নদীতে নেমে নিখোঁজ হন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়ালিউল্লাহ বলেন, “এ ঘটনার পর থেকে তাকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা অভিযান চালিয়ে পায়নি। সকাল ৯টার দিকে ওই এলাকায় লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিস কর্মীরা তা উদ্ধার করেন।”