জামালপুরে বাস উল্টে আহত ১৫
জামালপুর সদরে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে।
শনিবার দুপুরে গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনায় আহতদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তারা সবাই গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার কর্মী।
জামালপুর সদরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মুহাম্মদ মহব্বত কবীর জানান, উপজেলার রশিদপুর থেকে রিজার্ভ বাসটি গাজীপুরে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
