২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে আদিবাসীকে পিটিয়ে হত্যা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2014, 05:50 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

শনিবার উপজেলার কুশদহ ইউনিয়নের হিলির ডাংগা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ঢুডু সরেন (৫২) একই ইউনয়নের দারকামারী গ্রামর বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কুশদহ ইউপি চেয়ারম্যান আজিজুল হক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমির দখল নিয়ে অনেক দিন ধরেই খালিদপুর এলাকার আব্দুল গোফফারের সঙ্গে ঢুডু সরেনের বিরোধ চলে আসছিল। সকাল ১০টার দিকে ঢুডু সরেন হিলির ডাংগা বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ আব্দুল গফফার ও তার লোকজন ঢুডুকে পিটিয়ে গুরুতর আহত করে।

“স্থানীয়রা ঢুডুকে প্রথমে নবাবগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রংপুর মেডিকেলে নিয়ে গেলে বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।”

নবাবগঞ্জ থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরেই গফফারের লোকজন ঢুডু সরেনকে হত্যা করেছে। লাশের ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।