২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজধানীর বাড্ডা থানা এলাকায় গোসলের জন্য পুকুরে নেমে ডুবে মারা গেছে দুটি শিশু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2014, 05:21 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

জ্যোতি (৭) ও মীম আক্তার (১০) নামের শিশু দুটি পরস্পরের মামাত-ফুপাত বোন।

শনিবার দুপুরে নগরদিয়ার বেয়াইদ এলাকার একটি পুকুরে তারা ডুবে যায়। তাদের তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে।

ঢামেক ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসার কাছেই পুকুরে গোসল করতে নেমে জ্যোতি ও মীম তলিয়ে যায়।

মীমের ভগ্নিপতি মো. ইব্রাহিম হাসপাতালে সাংবাদিকদের বলেন, ঈদের আগের দিন মীম গাজীপুরের টঙ্গী থেকে জ্যোতিদের বাসায় বেড়াতে এসেছিল।

মীম টঙ্গীর একটি কিন্ডারগার্টেনে তৃতীয় শ্রেণিতে এবং জ্যোতি ভাটারার একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।