২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগে নাস্তা না পেয়ে বড় ভাইকে খুন

রাজধানীতে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2014, 05:11 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

নিহত আব্দুল কাদের (২৮) একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। তাকে হত্যার অভিযোগে ছোট ভাই মো. নাদেরকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে বলে উত্তরখান থানার ওসি মো. ইউনুস জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শনিবার সকালে উত্তরখানের কাচকুরা এলাকায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

“নাদের সকালে নাস্তা চায়। কিন্তু কাদেরকে আগে নাস্তা দেয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি ভাইয়ের বুকে ছুরি মারেন।

“এলাকার লোকজন কাদেরকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় নাদেরকে গ্রেপ্তার করা হয় জানিয়ে ওসি ইউনুস বলেন, এই যুবক মাদকাসক্ত বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।