২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজ শিখতে এসে লাশ হল শিশু

রাজধানীর বাড্ডার বাগান বাড়ি এলাকায় দেয়ালচাপা পড়ে ঘুমন্ত এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 01:39 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

নিহতের নাম টিটন চন্দ্র দাস (১৪)। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রহমত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাগানবাড়ির মসজিদের কাছে আধা-পাকা আসবাবপত্রের দোকানে টিটনসহ আরো কয়েক শ্রমিক ঘুমিয়েছিল।

শুক্রবার ভোরের দিকে ওই আধা-পাকা দোকানের দেয়ালের নিচে চাপা পড়ে টিটন ঘটনারস্থলেই মারা যায়।

অন্য এক শ্রমিক সামান্য আহত হলেও বাকিরা সুস্থ রয়েছেন বলে তিনি জানান।

ছয় মাস আগে আবুল হোসেনের কারখানায় কাজ নিলেও টিটন কোন বেতন পেতেন না। আসবাবপত্রের কাজ শিখতেই মূলত টিটন কাজ শুরু করেন।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।