২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার

মাদারীপুরের রাজৈর উপজেলায় এক ব্যক্তির হাত, পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 05:14 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

রাজৈর থানা ওসি মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার উপজেলার টেকেরহাট বন্দরের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, হাত-পা ও মুখ বাঁধা ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।