২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নজরুলের ওয়ার্ডে নির্বাচন ২১ অগাস্ট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিহত কাউন্সিলর নজরুল ইসলামের ওয়ার্ডে উপ নির্বাচন হবে আগামী ২১ অগাস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 10:08 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান বুধবার বিষয়টি নিশ্চিত করেন।

তারিফুজ্জামান জানান, আগামী ২০ জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩ অগাস্ট।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণের পর হত্যা করা হয়।

তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।