চট্টগ্রামে অপহৃত, বান্দরবানে উদ্ধার
চট্টগ্রাম থেকে অপহৃত এক যুবককে বান্দরবানে উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার আল আমিন (২০) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আবদুল আজিজের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীতে একটি দোকানে চাকরি করেন।
এসআই আবদুল মোমিন বলেন, গত রোববার (১৩ জুলাই) চট্টগ্রাম থেকে অপহৃত হন আল আমিন। এই ঘটনায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় একটি অপহরণের মামলাও রয়েছে।
সকালে গোপন সংবাদ পেয়ে ওই ইটভাটায় অভিযান চালানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
