২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি দখলে হামলা, অগ্নিসংযোগ

জমি দখলের জন্য লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় একটি পরিবারের নারীসহ চার সদস্যকে পিটিয়ে আহত ও তাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 07:15 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

পাটগ্রাম থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, রোববার বাউড়ার শফিরহাট এলাকায় এ হামলায় আহতরা হলেন বিধবা পুস্প রানী সেন, তার দুই ছেলে শ্যামল চন্দ্র সেন, কমল চন্দ্র সেন ও শ্যামল চন্দ্র সেনের স্ত্রী দীপালি রানী সেন।

তদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি আমিরুজ্জামান জানান, শফিরহাট এলাকার স্থানীয় প্রভাবশালী আবুল হোসেন ও তার লোকজন ওই হিন্দু পরিবারের দুই বিঘা আবাদি জমি দীর্ঘদিন ধরে জোড়পূর্বক ভোগদখল করে আসছিলেন।

ওই পরিবারটি আদালতের আশ্রয় নিলে গত ২০১২ সালের ৪ সেপ্টেম্বর আদালত তাদের পক্ষে রায় দেয়।

ওসি বলেন, আবুল হোসেন ও তার লোকজন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে রোববার সকালে ওই পরিবারটির উপর হামলা চালায় এবং বাড়িতে অগ্নিসংযোগ করে জমিটি আবারো দখলে নেয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।