২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের  আয়োজনে ইফতার

রোজার মাস উপলক্ষে রাজধানীতে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ইফতারের আয়োজন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 12:48 AM

Updated : 22 Aug 2022, 06:41 PM

শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আর্মি গলফ ক্লাবে আয়োজিত ওই ইফতারের আগে সংক্ষিপ্ত দোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের এবং দেশের মানুষের উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

অনুষ্ঠানে রেলমন্ত্রী  মো. মজিবুল হক,  প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ এবং কোস্টগার্ডের মহাপরিচালক উপস্থিত ছিলেন।  

এছাড়া সেনা, নৌ ও বিমানবাহিনী এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা, বিদেশি কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, নির্বাচন কমিশনার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক এবং সাংবাদিকরাও এতে যোগ দেন।