২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে শিশু ধর্ষণ

সিরাজগঞ্জ সদর উপজেলায় বৃহস্পতিবার রাতে এক শিশু (১১) ধর্ষণের শিকার হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 05:23 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

যমুনা নদীবেষ্টিত কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়ড়া গ্রামে এ ঘটনায় অসুস্থ শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় আব্দুল কাদের জিলানি জানান, রাত ৮টার দিকে বাড়ির পাশের দোকানে যাবার পথে এলাকার আব্দুল গণির ছেলে মিজানুর রহমান (২৬) শিশুটিকে পাশের কাশবনে নিয়ে ধর্ষণ করে।

এক পর্যায়ে শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং রাতেই নৌকাযোগে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

শিশুটি স্থানীয় সয়াশিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। তার মা মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন, বাবা মারা গেছেন।

জিলানি আরো জানান, এই মিজান গরু চোর দলের সক্রিয় সদস্য। এর আগেও সে অন্য একটি মেয়েকে (বর্তমান স্ত্রী) ধর্ষণ করায় স্থানীয়রা গ্রাম্য শালিস বসিয়ে তার সঙ্গে বিয়ে দেয়।  

সদর সদর থানার উপ-পরিদর্শক বদিউজ্জামান বলেন, রাতেই হাসপাতালে গিয়ে ধর্ষণের শিকার শিশুটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় শিশুর স্বজন বাদী হয়ে মামলা করেছেন।

শনিবার শিশুটির ডাক্তারি পরীক্ষা হবে বলে তিনি জানান।