২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

খুলনার রূপসা সেতুতে একটি সবজি বোঝাই পিকআপ ও ট্রাকের সংঘর্ষে এক চালকসহ দুইজন নিহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 10:29 AM

Updated : 22 Aug 2022, 06:41 PM

লবণচরা থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, বুধবার শেষ রাতে এ দুর্ঘটনায় ট্রাকের চালকসহ সাতজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- পিকআপ চালক কামরুল ইসলাম (৩৫) এবং সবজি  বিক্রেতা রফিকুল ইসলাম (৩৫)। তাদের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায়।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ট্রাক চালক জামাল হোসেনের অবস্থা গুরুতর।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুলনার সোনাডাঙ্গা পাইকারী কাঁচা বাজার থেকে সবজি কিনে পিকআপ ভ্যানে করে চিতলমারী যাচ্ছিলেন আটজন বিক্রেতা। রাত সাড়ে ৩টার দিকে রূপসা সেতুর ওপরে একটি ট্রাকের সঙ্গে তাদের পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর বৃহস্পতিবার ভোর পর্যন্ত ওই সেতু দিয়ে চলাচল বন্ধ থাকে। সকালের দিকে ক্ষতিগ্রস্ত বাহন দুটি সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয় বলে ওসি জানান।