নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ৪ সেপ্টেম্বর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠান হবে আগামী ৪ সেপ্টেম্বর।
বুধবার বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক মো. মমিনুল হক জানান, যেসব শিক্ষার্থীর স্নাতক ও স্নাতকোত্তর ফল প্রকাশিত হয়েছে তারা রেজিস্ট্রেশনের যোগ্য বলে বিবেচিত হবেন।
তিনি আরো জানান, রেজিস্ট্রেশন পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা শাখায় ফরম পূরণের মাধ্যমে অথবা এর ওয়েবসাইট রথরক ফরম ডাউনলোড করে প্রিন্ট নিয়ে হাতে পূরণ করতে হবে এবং ছবি ও ব্যাংক ড্রাফটসহ ডাক/কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।
অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) থেকে ফরম ডাউনলোড করে প্রিন্ট নিয়ে হাতে পূরণ ও ছবি সংযুক্ত করে স্ক্যান কপি JPEG/JPG/PDF ফরম্যাটে 1stconvocationnstu@gmail.com ঠিকানায় ই-মেইল করতে হবে।
রেজিস্ট্রেশন ফি স্নাতক দুই হাজার পাঁচশত টাকা, স্নাতক ও স্নাতকোত্তর তিন হাজার টাকা।
অগ্রণী ব্যাংক লিমিটেড, নোবিপ্রবি শাখার ‘সমাবর্তন’ শিরোনামের হিসাব নং-২২৬৩৩৬০০০১৯৩ অথবা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, মাইজদী কোর্ট শাখার Convocation NSTU শিরোনামের হিসাব নং-০১৬৪১১১০০০০৫৪৬৩ এ ব্যাংক ড্রাফটের মাধ্যমে ফি জমা দিতে হবে।
গাউন সংগ্রহের সময় অবশ্যই ব্যাংক ড্রাফটের মূল কপি জমা দিতে হবে। এছাড়া যারা সাময়িক সনদপত্র সংগ্রহ করেছেন মূল সনদপত্র সংগ্রহের সময় তাদেরকে অবশ্যই সাময়িক সনদপত্র জমা দিতে হবে।
