গাইবান্ধায় অটোরিকশা চাপায় শিশু নিহত
গাইবান্ধা শহরে অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের রেল স্টেশন রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকলিমা (৮) স্টেশন সংলগ্ন বিহারী কলোনির ভ্যান চালক হায়দার আলীর মেয়ে।
গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান জানান, স্টেশন সংলগ্ন একটি দোকান থেকে কলা কিনে বাড়ি ফিরছিল আকলিমা। এ সময় পেছন থেকে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
