২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে দেড় কেজি সোনাসহ একজন আটক

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কোমরের বেল্ট থেকে দেড় কেজি সোনা উদ্ধার করেছে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 06:17 PM

Updated : 11 Jul 2022, 04:49 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

দুবাই ফেরত একটি ফ্লাইটের যাত্রী মঞ্জুরুল হক সুমনের (২৬) কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল ৯টার দিকে দুবাই থেকে আসা ইকে ০৫৮২ ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সুমন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার শরীর তল্লাশি করে ১ দশমিক ৬৩ কেজি ওজনের সোনার গহনা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া এসব সোনার বাজার মূল্য কোটি টাকার উপরে বলে জানান তিনি।  

চট্টগ্রামের বাসিন্দা সুমনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এই শুল্ক গোয়েন্দা কর্মকর্তা।