২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেক প্রতারণা: চট্টগ্রামে এক ব্যবসায়ীর দণ্ড

চেক প্রতারণার মামলায় চট্টগ্রামে এক ব্যবসায়ীর কারাদণ্ড হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 05:50 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

রোববার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাকির হোসেন এ রায় দেন।

চেক প্রতারণার দুটি মামলার প্রতিটিতে আসামি কামাল উদ্দিনকে এক বছর করে সাজা দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত কামাল উদ্দিন চট্টগ্রামের চাক্তাইয়ের তাবাসসুম এন্টারপ্রাইজের মালিক।

প্রায় ৭৭ কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করায় পূবালী ব্যাংক লিমিটেডের চাক্তাই মডেল শাখার এজিএম রতন ‍কুমার শীল বাদি হয়ে মামলা দুটি করেন।

বাদির আইনজীবী মোহাম্মদ নাঈম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেক প্রতারণার মামলা দুটির অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই মামলাতেই এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

“পাশাপাশি এক মামলায় ঋণ নেয়া ৫৮ কোটি ৪৫ লাখ ৮১ হাজার ২৫২ টাকা এবং অন্য মামলায় ঋণের ১৮ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।”

আসামি কামাল উদ্দিন অন্য একটি ‍মামলায় গ্রেপ্তার আছেন। রোববার আদালতে তার উপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।

আইনজীবী মোহাম্মদ নাঈম বলেন, আসামি কামাল উদ্দিন মোট ১৩০ কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেননি। এ ঘটনায় মোট ১৯টি মামলা করেছে পূবালী ব্যাংক। এর মধ্যে দুটির ‍রায় হল।

রোববার রায় দেয়া মামলা দুটি করা হয় গত বছর নভেম্বর ও ডিসেম্বর ‍মাসে। চলতি বছরের ২ মার্চ মামলা দুটিতে অভিযোগপত্র দেয়া হয়।