২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে বাসের ধাক্কায় নিহত ১

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, গুরুতর আহত হন তার ছেলে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 04:26 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

রোববার সকাল ১০টায় আনারকলি সিনেমা হলের সামনে দ্রুতগতিরেএকটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন জানান, আসাদুজ্জামান খোকন ও তার ছেলে মো. হামিম মোটরসাইকেলে টঙ্গী থেকে গাজীপুরের দিকে যাচ্ছিলেন।

পথে আজমেরি পরিবহনের একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দিলে তারা ছিটকে মহাসড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলে খোকন মারা যান।

ওসি আরো জানান, পুলিশ লাশ উদ্ধার  করেছে এবং আহত হামিমকে হাসপাতালে পাঠিয়েছে।

বাসটি আটক হলেও চালক পালিয়ে গেছে।