২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবাসহ মিয়ানমারের ট্রলার জব্দ

কক্সবাজারের টেকনাফ থেকে এক লাখ ৭০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের একটি ট্রলার জব্দ করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 03:28 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

রোববার বেলা ১২ টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের নাফ নদীর মোহনা থেকে বিজিবি-৪২ এর একটি টহল দল এসব ইয়াবা উদ্ধার করে।

বিজিবি-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, দুপুরে মিয়ানমার থেকে আসা একটি ট্রলারকে সন্দেহ হলে টহল দল দাঁড়ানোর সংকেত দেয়। এতে ট্রলারটি নিয়ে লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় টহল দল এক রাউন্ড ফাঁকা গুলি করলে ট্রলারে থাকা লোকজন নদীতে লাফিয়ে পালিয়ে যায়। ট্রলার থেকে উদ্ধার করা হয় এক লাখ ৭০ হাজার ইয়াবা।

এসব ইয়াবার আনুমানিক মূল্য পাঁচ কোটি ১‌০ লাখ টাকা হবে বলে উল্লেখ করেন এ বিজিবি কর্মকর্তা।