২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাসের ধাক্কায় যুবক নিহত

বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 04:49 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বৃহস্পতিবার বিআরটিসি বাস ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন ভূইয়া (৩০) পটুয়াখালী জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

বরিশাল বিমান বন্দর থানার ওসি মো. শাহিদুজ্জামান জানান, রাস্তা পার হওয়ার সময় স্থানীয় রুটের সাম্মী-সাথী পরিবহন নামে একটি বাস মিলনকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।