গুলশানে ছুরি মেরে ৪৭ লাখ টাকা ছিনতাই
রাজধানীর গুলশানে ছুরিকাঘাত করে এক ব্যক্তির কাছ থেকে ৪৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
গুলশানের নিকেতন এলাকায় মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতের নাম সাইফুল হোসেন সবুজ (৩৫)। গুলশানে তার মানি এক্সচেঞ্জ ব্যবসা রয়েছে।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইফুল তার গুলশানের কার্যালয়ে যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা তার হাতে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৪৭ লাখ টাকা নিয়ে যায়।
সকালের ঘটনার পর রাতে সাইফুল পরিচয়ের আসামিদের বিরুদ্ধে একটি মামলা করছেন।
