২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

সিলেটের ওসমানীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 09:05 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

সোমবার কিয়ামপুর গ্রামে এ সংঘর্ষে নিহত আবু সায়িদ (৩৮) স্থানীয় আব্দুল আলিমের ছেলে।

ওসমানীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, বিকাল ৫টায় গলমুকাপন গ্রামের খলকু মিয়ার সঙ্গে কিয়ামপুর গ্রামের তুহিন আহমদের কথা কাটাকাটি ও মারামারি হয়।

এর জেরে দুই গ্রামের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ইটপাটকেলের আঘাতে গুরুতর আহত হন আবু সায়িদ।

সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই সাইফুল আলম।