ঈশ্বরদীতে বজ্রপাতে ২ ব্যক্তির মৃত্যু
পাবনার ঈশ্বরদী উপজেলায় বজ্রপাতের ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস জানান, শুক্রবার সকাল ৯টার দিকে দাশুড়িয়া ইউনিয়নে বৃষ্টির সময় বজ্রপাত হলে দুই ব্যক্তি মারা যান।
ওসি বিমান কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে বৃষ্টির সময় আব্দুর রহমান মোল্লা বাড়ির পাশে একটি মাঠে ক্ষেত্রে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অপরদিকে বাগআছলা গ্রামের আবু সাঈদ বৃষ্টির মধ্যে বাড়ি থেকে পাশের মুলাডুলি বাজারে যাওয়ার সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
