২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিচ্ছেন নকলাবাসী

শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 12:51 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে।

বেলা ১২টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে রিটার্নিং অফিসার মো. হায়দর আলী বলেন, নকলার নির্বাচনকে শান্তিপূর্ণ করতে পাঁচ শতাধিক পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও আনসার মোতায়েন রয়েছে।

এ ছাড়া ট্রাইকিং ফোর্সের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নকলা উপজেলার মোট ভোট কেন্দ্র ২৮৩টি। নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত উপজেলাটির ভোটার সংখ্যা এক লাখ ৩২ হাজার ৩৪৭।

নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়াম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।