২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মৃত্যু

চট্টগ্রাম নগরীর চৈতন্যগলি এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 08:37 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

বুধবার বিকাল ৪টার দিকে বেলায়েত শাহ মাজার  সংলগ্ন এলাকায় নির্মাণাধীন দোতলা ভবন থেকে পড়ে ওই শ্রমিক মারা যান বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. সারোয়ার কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার গুনাপুর গ্রামের হাফেজ আহমেদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, গুরুতর আহতাবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর নিহতের সহযোগী শ্রমিকদের বরাত দিয়ে বলেন, কাজ করার সময় সারোয়ার দোতলা থেকে পড়ে যান।