ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ কর্মচারী অ্যাসোসিয়েশন সাধারণ সভা ডাকায় বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
বুধবার সকাল থেকে ভারত থেকে কোন পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেনি। ফলে ভারতের ঘোজাডাঙ্গায় শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
আমদানি-রপ্তানি বন্ধ রাখার জন্য বন্দর কর্তৃপক্ষকে শ্রমিক নেতৃবৃন্দ লিখিতভাবে অনুরোধ জানিয়েছে বলেও জানান তিনি।
এদিকে ভোমরা স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা উত্তম কুমার বলেন, একদিন বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকা কারণে সরকার প্রায় ৩০ লাখ টাকার রাজস্ব হারাবে।
