নাটোরে ঝড়ে ধসে পড়া ঘরচাপায় গৃহবধূর মৃত্যু
নাটোর সদর উপজেলায় ঝড়ের সময় ধসে পড়া ঘরের চাপায় মারা গেছেন এক গৃহবধূ।
সোমবার গভীর রাতে ঝড়ের সময় ১০ জন আহত এবং গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে হালসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল ওহাব জানান, রাত ২টার দিকে আকস্মিক ঝড়ে একটি গাছ আবদুস সাত্তারের বসতঘরের ওপর পড়লে ঘরচাপায় ঘটনাস্থলেই মারা যান শিল্পী বেগম।
ঝড়ের কারণে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ রয়েছে। নাটোর-হালসা সড়কে গাছ ভেঙে পড়ে বন্ধ রয়েছে যান চলাচল।
